বিশ্বস্ত ও দায়িত্বশীল ড্রাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
নিবন্ধন নং: ময়মনঃ/ড্রাইঃপ্রশিঃস্কুল-০০১/২৬
নিরাপদ সড়কের জন্য চাই দক্ষ চালক
শম্ভুগঞ্জ ড্রাইভিং স্কুল একটি বিশ্বস্ত ও দায়িত্বশীল ড্রাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দক্ষ, সচেতন এবং দায়িত্বশীল চালক তৈরি করা।
আমি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) কর্তৃক অনুমোদিত একজন সার্টিফাইড ড্রাইভিং ইনস্ট্রাক্টর। আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স নম্বর: আইএলএল নং ০৯০/২৪।
বিআরটিএ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন ধরে আমি সড়ক নিরাপত্তা ও ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে কাজ করে আসছি।
আমাদের শম্ভুগঞ্জ ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক শিক্ষার্থী সফলতার সাথে দেশে ও বিদেশে ড্রাইভিং পেশায় নিয়োজিত রয়েছে।
আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে একজন দক্ষ, সচেতন এবং দায়িত্বশীল চালক হিসেবে গড়ে তোলা, যাতে তারা নিরাপদভাবে গাড়ি চালাতে পারে এবং সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকগণ

মোঃ শহিদুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক

কাওসার
ড্রাইভিং ইন্সট্রাক্টর

মিজানুর রহমান রকি
ম্যানেজার

হাবিবুর রহমান বাবুল
প্রশাসনিক সমন্বয়কারী

মোস্তফা কামাল
মার্কেটিং অফিসার
আমাদের বিশেষ সুবিধাসমূহ
সরকার অনুমোদিত
BRTA নিবন্ধিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র।
অভিজ্ঞ প্রশিক্ষক
সার্টিফাইড ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে হাতে-কলমে থিওরি ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ।
আবাসিক সুবিধা
দূর থেকে আগত শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসিক থাকার ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত খাবারের সুবিধা।
সার্টিফিকেট প্রদান
কোর্স সম্পন্ন করার পর প্রতিটি শিক্ষার্থীকে সরকার-স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হয়।